২৭। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত কর্মকাণ্ড দ্বারা কোন নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারের অধিকার লঙ্ঘিত হইবে না- (ক) শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে কোন ট্রেডমার্ক নিবন্ধিত হইলে, এমন কোন স্থান বা পদ্ধতিতে সংশ্লিষ্ট পণ্য বা সেবা বিক্রয় বা অন্য কোনভাবে ব্যবসায় করা বা উক্ত পণ্য বা সেবা রপ্তানি করা অথবা এইরূপ কোন পরিস্থিতিতে উক্তরূপ ট্রেডমার্কের ব্যবহার করা যাহাতে নিবন্ধনের উক্তরূপ শর্ত বা সীমাবদ্ধতা প্রযোজ্য হয় না; (খ) ট্রেডমার্কের স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারীর সহিত সংশ্লিষ্ট পণ্য বা সেবার ব্যবসায় সম্পর্কিত কোন ব্যক্তি কর্তৃক কোন পণ্য বা পণ্যের অংশবিশেষ অথবা সেবা বা সেবার…