২৬। (১) কোন ব্যক্তি নিবন্ধিত স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী না হওয়া সত্ত্বেও, কোন পণ্য বা সেবার ক্ষেত্রে নিজ ব্যবসায় স্বতন্ত্র বা প্রতারণামূলকভাবে সাদৃশ্যপূর্ণ কোন ট্রেডমার্ক ব্যবহার করিলে, তিনি নিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘন করিয়াছেন মর্মে গণ্য হইবেন। (২) কোন নিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘিত হইবে, যদি উক্ত ব্যক্তি নিবন্ধিত স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী না হওয়া সত্ত্বেও, নিজ ব্যবসায় নিম্নবর্ণিত ক্ষেত্রে এমন কোন মার্ক ব্যবহার করেন, যাহা- (ক) ট্রেডমার্কটির সহিত অভিন্ন এবং যে পণ্য বা সেবায় উহার ব্যবহার করা হয়, তাহা নিবন্ধিত ট্রেডমার্কের পণ্য বা সেবার সহিত সাদৃশ্যপূর্ণ, (খ) ট্রেডমার্কের সহিত…