২৪। (১) কোন ব্যক্তি অনিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘনের প্রতিকার লাভ বা ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশ্যে কোন আইনগত কার্যধারা গ্রহণ করিবার অধিকারী হইবেন না। (২) এই আইনের কোন কিছুই অন্য কোন ব্যক্তির পণ্য বা সেবাকে নিজের পণ্য বা সেবা হিসাবে চালাইবার জন্য (for passing off) উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রতিকার লাভের অধিকারকে ক্ষুণ্ন করিবে না।