২১। (১) এই আইনের কোন কিছুই স্বতন্ত্রভাবে ট্রেডমার্ক ব্যবহারকারী বা ব্যবহারের প্রস্তাবকারী দুই বা ততোধিক ব্যক্তিকে যৌথ স্বত্বাধিকারী হিসাবে উক্ত ট্রেডমার্ক নিবন্ধনের কর্তৃত্ব প্রদান করিবে না। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, দুই বা ততোধিক আগ্রহী ব্যক্তি কোন ট্রেডমার্ক সংশ্লিষ্ট পণ্য বা, ক্ষেত্রমত, সেবার ব্যবসা পরিচালনার বিষয়ে পরস্পর সম্পর্কযুক্ত হইলে, তাহারা উক্ত ট্রেডমার্কের যৌথ স্বত্বাধিকারী হিসাবে নিবন্ধিত হইতে পারিবেন, এবং উক্ত ট্রেডমার্ক ব্যবহারের ক্ষেত্রে তাহাদের অধিকার এমনভাবে কার্যকর হইবে, যেন উক্ত অধিকার কোন একক ব্যক্তির উপর ন্যস্ত হইয়াছে।