২০। (১) ধারা ১৫ এর বিধানাবলী সাপেক্ষে, যদি- (ক) নিবন্ধন বহিতে ট্রেডমার্ক নিবন্ধনের কোন আবেদন গৃহীত হয়, (খ) উক্ত আবেদনের বিরোধিতা করা না হয় বা বিরোধিতার নোটিশ প্রদানের সময় অতিক্রান্ত হইয়া যায়, এবং (গ) উক্ত আবেদনের বিরোধিতা করিবার ক্ষেত্রে, তদ্সংক্রান্ত সিদ্ধান্ত আবেদনকারীর অনুকূলে গ্রহণ করা হয়, তাহা হইলে নিবন্ধক উক্ত ট্রেডমার্ক আবেদনের তারিখ হইতে কার্যকরতা প্রদানক্রমে উহা নিবন্ধন বহিতে নিবন্ধন করিবেন এবং ধারা ১২০ এর বিধান সাপেক্ষে, উক্ত তারিখ নিবন্ধনের তারিখ বলিয়া গণ্য হইবে। (২) কোন ট্রেডমার্ক নিবন্ধিত হইলে, নিবন্ধক আবেদনকারীকে নির্ধারিত ফরমে ট্রেডমার্কস রেজিস্ট্রির সীলমোহর সম্বলিত একটি…