২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী না হইলে, এই আইনে- (১) "অগ্রাধিকার তারিখ" অর্থ পূর্ববর্তী আবেদনের তারিখ যাহা পণ্য বা সেবার ট্রেডমার্কের স্বত্বের অগ্রাধিকারের ভিত্তি হিসাবে প্যারিস কনভেনশনে গৃহীত হইয়াছে; (২) "অনুমোদিত ব্যবহার" অর্থ, নিবন্ধিত ট্রেডমার্কের ক্ষেত্রে, কোন নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক সংশ্লিষ্ট ট্রেডমার্ক যে সকল শর্ত ও বাধা-নিষেধ সাপেক্ষে নিবন্ধিত হইয়াছে, সেই সকল শর্ত ও বাধা-নিষেধ পালন করিয়া কোন নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক ট্রেডমার্ক ব্যবহার করা; (৩) "আন্তর্জাতিক শ্রেণীবিভাগ" অর্থ World Intellectual Property Organisation কর্তৃক গৃহীত শ্রেণীবিভাগ বা NICE Agreement Concerning the…