১৯। নিবন্ধক যেরূপ উপযুক্ত মনে করেন সেইরূপ শর্তে, ধারা ১৫ এর অধীন নিবন্ধনের আবেদন গ্রহণের পূর্বে বা পরে আবেদনের কোন ভুল শুদ্ধ করিবার, অথবা ধারা ১৮ এর অধীন দাখিলকৃত বিরোধিতার নোটিশ বা পাল্টা বিবৃতিতে যদি কোন ভুল থাকে, উহা সংশোধনের, অনুমতি প্রদান করিতে পারিবেন।