১৮। (১) নিবন্ধনের কোন আবেদনের বিজ্ঞপ্তি জারী হইবার তারিখ হইতে ২ (দুই) মাসের মধ্যে নির্ধারিত ফি প্রদানপূর্বক কোন ব্যক্তি নিবন্ধকের নিকট উক্তরূপ বিজ্ঞাপিত আবেদনের বিরোধিতা করিয়া, নির্ধারিত পদ্ধতিতে, লিখিত নোটিশ প্রদান করিতে পারিবেন। (২) নিবন্ধক উপ-ধারা (১) এর অধীন নোটিশ প্রাপ্তির ১ (এক) মাসের মধ্যে উহার একটি কপি আবেদনকারীর নিকট, নির্ধারিত পদ্ধতিতে, জারী করিবেন এবং অনুরূপ নোটিশ প্রাপ্তির ২ (দুই) মাসের মধ্যে আবেদনকারী, নির্ধারিত পদ্ধতিতে, তাহার আবেদনের ভিত্তি উল্লেখ করিয়া একটি পাল্টা বিবৃতি নিবন্ধকের নিকট প্রেরণ করিবেন, অন্যথায় আবেদনকারী তাহার আবেদন পরিত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। (৩)…