১৬। কোন ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন গ্রহণের পর নিবন্ধক যদি এই মর্মে নিশ্চিত হন যে,- (ক) আবেদনটি ভুলবশতঃ গৃহীত হইয়াছে, বা (খ) সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনায় ট্রেডমার্ক নিবন্ধন সঠিক হইবে না বা যে শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে আবেদনটি গ্রহণ করা হইয়াছে, উহার অতিরিক্ত অথবা ভিন্নতর শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে, আবেদনটি গ্রহণ করা যাইতে পারে, তাহা হইলে নিবন্ধক, আবেদনকারীকে যুক্তিসংগত শুনানীর সুযোগ প্রদান করিয়া, উক্ত আবেদনটি এইরূপে প্রত্যাখান করিতে পারিবেন যেন আবেদনটি গৃহীত হয় নাই।