১৫। (১) কোন ব্যক্তি তৎকর্তৃক ব্যবহৃত বা ব্যবহারের জন্য প্রস্তাবিত ট্রেডমার্কের স্বত্বাধিকারী হইয়া উহা নিবন্ধন করিতে ইচ্ছুক হইলে, তিনি, নির্ধারিত পদ্ধতিতে, উক্ত ট্রেডমার্ক নিবন্ধনের জন্য লিখিতভাবে নিবন্ধকের নিকট আবেদন করিবেন। (২) নির্ধারিত প্রত্যেক শ্রেণীর পণ্য বা সেবার জন্য পৃথক পৃথক আবেদন করিতে হইবে এবং উক্তরূপে প্রাপ্ত আবেদনপত্র প্রাপ্তির ক্রমানুসারে বিবেচিত হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন প্রত্যেকটি আবেদন বাংলাদেশের যে এলাকায় আবেদনকারীর ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অবস্থিত, সে এলাকায় অবস্থিত ট্রেডমার্কস রেজিস্ট্রিতে অথবা যৌথ আবেদনকারীর ক্ষেত্রে, আবেদনপত্রে উল্লিখিত প্রথম…