১৪। যদি কোন ট্রেডমার্কে- (ক) এমন কোন অংশ থাকে, যাহা স্বত্বাধিকারীর নামে ট্রেডমার্ক হিসাবে পৃথকভাবে নিবন্ধিত হয় নাই, বা উক্ত অংশের জন্য পৃথকভাবে নিবন্ধনের আবেদন করা হয় নাই, বা (খ) সংশ্লিষ্ট ব্যবসার সহিত সাধারণভাবে বা অন্য কোনভাবে স্বাতন্ত্র্যসূচক নয় এমন বৈশিষ্ট্যের কোন বিষয় থাকে, তাহা হইলে, ট্রেডমার্কটি নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করা হইবে কিনা বা উহা নিবন্ধন বহিতে বহাল থাকিবে কিনা উহা বিবেচনাকালে ট্রাইব্যুনাল অনুরূপ বৈশিষ্ট্য বা অংশকে নিবন্ধন বহিতে অন্তর্ভুক্ত করিবার অনুকূলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এই মর্মে শর্ত আরোপ করিতে পারিবে যে, ট্রাইব্যুনালের বিবেচনায় অনুরূপ স্বত্ব না থাকিবার কারণে…