১৩। (১) যেক্ষেত্রে কোন নিবন্ধিত বা নিবন্ধনের জন্য আবেদনকৃত পণ্য বা সেবার ট্রেডমার্ক একই স্বত্বাধিকারীর অন্য কোন নিবন্ধিত বা নিবন্ধনের জন্য আবেদনকৃত পণ্য বা সেবার ট্রেডমার্কের অনুরূপ হয় অথবা একই পণ্য বা সেবা বা, ক্ষেত্রমত, প্রায় সাদৃশ্যপূর্ণ পণ্য বা সেবা হইবার কারণে যদি স্বত্বাধিকারী ব্যতীত অন্য কোন ব্যক্তি উক্ত ট্রেডমার্ক ব্যবহার করিলে প্রতারণা বা বিভ্রন্তি সৃষ্টি হইতে পারে, সেক্ষেত্রে নিবন্ধক যে কোন সময় উক্ত ট্রেডমার্ককে সহযোগী ট্রেডমার্ক হিসাবে নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করিবার নির্দেশ দিতে পারিবেন। (২) কোন ট্রেডমার্ক বা উহার কোন অংশ পৃথক ট্রেডমার্ক হিসাবে একই স্বত্বাধিকারীর নামে নিবন্ধিত…