১২৮। (১) ট্রেডমার্ক অধ্যাধেশ, ২০০৮ (২০০৮ সনের ২নং অধ্যাদেশ) এবং ট্রেডমার্ক অধ্যাদেশ, ২০০৯ (২০০৯ সনের ৫নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশদ্বয় বলিয়া উল্লিখিত, এর অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৯৩ এর দফা (২) এর বিধান অনুসারে উক্ত অধ্যাদেশদ্বয়ের কার্যকারিতা লোপ পাওয়া সত্ত্বেও অনুরুপ লোপ পাইবার পর উহার ধারাবাহিকতায় বা বিবেচিত ধারাবচাহিকতায় কোন কাজকর্ম কৃত বা ব্যবস্থা গৃহীত হইয়া থাকিলে উহা এই আইনের অধীনেই কৃত গৃহীত হইয়াছে বলিয়াও গণ্য হইবে।