১২৪। (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষ করিয়া এবং উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, উক্তরূপ বিধিতে নিম্নবর্ণিত বিষয়ে বিধান করা যাইবে, যথা:- (ক) ট্রেডমার্ক নিবন্ধনের উদ্দেশ্যে আন্তর্জাতিক শ্রেণী বিভাগ অনুযায়ী পণ্য বা সেবার শ্রেণীবিন্যাস নির্ধারণ এবং উক্ত শ্রেণীবিন্যাসের সহিত সামঞ্জস্য রাখিয়া নিবন্ধন বহি সংশোধনের জন্য ক্ষমতা প্রদান; (খ) ট্রেডমার্কের অনুলিপি এবং এতদ্সংক্রান্ত অন্যান্য দলিল প্রণয়নের নির্দেশ প্রদান; (গ) ট্রেডমার্কের অনুলিপি এবং এতদ্সংক্রান্ত অন্যান্য দলিলের প্রকাশনা, বিক্রয় অথবা বিতরণের…