১২৩। (১) এই আইনের অধীন সকল নোটিশ, বিজ্ঞাপন, আদেশ, নির্দেশনাসহ জারীতব্য অন্যান্য বিষয়াদি ইলেকট্রনিক গেজেটে প্রকাশ করা যাইবে, এবং ধারা ১১৬ এর অধীন সর্বসাধারণের জন্য যে সকল দলিল উন্মুক্ত রাখিবার বিধান রহিয়াছে, সে সকল দলিল ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে উন্মুক্ত করা যাইবে এবং উক্তরূপ ব্যবস্থা গ্রহণের জন্য নিবন্ধক, সরকারের পূর্বানুমোদনক্রমে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে। (২) ইলেকট্রনিক গেজেট, ইলেকট্রনিক পরিচালন পদ্ধতি ও তৎসংশ্লিষ্ট নীতিমালা সরকার কর্তৃক নির্ধারিত হইবে। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ’’ইলেকট্রনিক পরিচালন পদ্ধতি’’ অর্থ ওয়েবসাইটে সরাসরি (online) তথ্য প্রক্রিয়াকরণ। (৩)…