১২০। (১) যদি প্যারিস কনভেনশন অথবা বিশ্ববাণিজ্য সংস্থাভুক্ত কোন রাষ্ট্রে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদনকারী কোন ব্যক্তি বা তাহার আইনানুগ প্রতিনিধি, উক্ত আবেদনের ৬ (ছয়) মাসের মধ্যে, উহার পূর্ণবিবরণ এবং অগ্রাধিকার আবেদনের সত্যায়িত কপিসহ, বাংলাদেশে উক্ত ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করেন এবং উক্ত ট্রেডমার্ক এই আইনের অধীন নিবন্ধন করা হয়, তাহা হইলে যে তারিখে কনভেনশনভুক্ত রাষ্ট্রে তিনি ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন করিয়াছিলেন, সে তারিখ হইতে উক্ত নিবন্ধন কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। (২) যদি দুই বা ততোধিক কনভেনশনভুক্ত রাষ্ট্রে ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন করা হয়, তাহা হইলে উপ-ধারা (১) এ উল্লিখিত ৬…