১১৯। প্যারিস কনভেনশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যভুক্ত কোন রাষ্ট্র ট্রেডমার্ক নিবন্ধন এবং উহা সংরক্ষণে উহাদের নাগরিকদের জন্য যে সুবিধা প্রদান করে, সে রকম সুবিধা বাংলাদেশের কোন নাগরিককে প্রদান করিলে, উক্তরূপ রাষ্ট্রের সহিত সম্পাদিত চুক্তি, কনভেনশন বা সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে উক্তরূপ রাষ্ট্র কনভেনশন রাষ্ট্র হিসাবে গণ্য হইবে।