১১৮। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশে বসবাসকারী মালিকের কোন কর্মচারী মালিকের নির্দেশানুযায়ী সরল বিশ্বাসে কোন কাজ করিলে এবং বাদী বা তাহার পক্ষে কার্যরত ব্যক্তির চাহিদা মোতাবেক উক্ত মালিক ও তাহার নির্দেশাবলী সম্পর্কে তথ্য প্রদান করিলে, তাহাকে কোন মামলা বা কার্যধারায় দণ্ডিত করা যাইবে না। (২) এই আইন কোন ব্যক্তিকে এমন কোন মামলা বা অন্য কোন কার্যধারা হইতে অব্যাহতি প্রদান করিবে না, যাহা এই অধ্যাদেশ প্রণীত না হইলে, তাহার বিরুদ্ধে রুজু করা যাইত। (৩) এই আইনের কোন কিছুই কোন ব্যক্তিকে কোন তথ্য উদঘাটন বা কোন মামলা বা অন্যবিধ কার্যধারায় কোন প্রশ্নের জবাব প্রদান না করিবার অধিকার প্রদান করিবে…