১১৭। (১) এই আইনের অধীন আবেদন ও নিবন্ধনসহ অন্যান্য বিষয়ে সরকার, নির্ধারিত পদ্ধতিতে ফি আদায় করিতে পারিবে। (২) নিবন্ধক কর্তৃক কোন কার্য সম্পাদনের জন্য ফি প্রযোজ্য হইলে, তাহা পরিশোধ না করা পর্যন্ত, নিবন্ধক উক্ত কার্য সম্পাদন করিবেন না। (৩) ট্রেডমার্ক রেজিস্ট্রিতে কোন দলিল দাখিল বাবদ ফি প্রযোজ্য হইলে, উক্ত ফি পরিশোধ না করা পর্যন্ত, অনুরূপ দলিল দাখিল করা হয় নাই বলিয়া গণ্য হইবে।