১১৩। এই আইনের অধীন হলফনামা ব্যতীত কোন ব্যক্তি কর্তৃক কোন কার্য করণীয় হইলে, উক্ত কার্য এতদুদ্দেশ্যে প্রণীত বিধি সাপেক্ষে, উক্ত ব্যক্তি কর্তৃক সম্পাদিত হইবার পরিবর্তে অন্য কোন কর্তৃত্বপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক সম্পাদন করা যাইবে, যিনি একজন আইনজীবী বা নির্ধারিত পদ্ধতিতে ট্রেডমার্ক প্রতিনিধি হিসাবে নিবন্ধিত বা নিবন্ধিত স্বত্বাধিকারীর নিয়মিত চাকুরীতে নিয়োজিত।