১১২। ট্রেডমার্ক সংশ্লিষ্ট মামলায় বা ট্রেডমার্ক সংশ্লিষ্ট অন্য কোন কার্যধারায়, ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ব্যবসায় প্রচলিত প্রথা এবং অন্যান্য ব্যক্তি কর্তৃক বৈধভাবে ব্যবহৃত কোন প্রাসঙ্গিক ট্রেডমার্ক বা অঙ্গসজ্জাকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করিতে পারিবেন।