১১১। আবেদন বা বিরোধিতা নোটিশে উল্লেখিত ঠিকানাই আবেদনকারী বা বিরোধিতাকারীর ঠিকানা বলিয়া গণ্য হইবে এবং আবেদন বা বিরোধিতা সম্পর্কিত সকল দলিল আবেদনকারী বা বিরোধিতাকারীর ঠিকানায় ব্যক্তিগতভাবে বা রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণের মাধ্যমে জারী করা যাইবে।