১১০। যদি এই আইনের অধীন পরিচালিত কোন কার্যধারায় ট্রেডমার্ক নিবন্ধনের বৈধতার প্রশ্ন উত্থাপিত হয় এবং ট্রেডমার্কের স্বত্বাধিকারীর অনুকূলে সিদ্ধান্ত গৃহীত হয়, তাহা হইলে ট্রাইব্যুনাল উক্ত স্বত্বাধিকারী বরাবর প্রত্যয়নপত্র প্রদান করিতে পারিবে এবং উক্তরূপে কোন প্রত্যয়নপত্র প্রদান করা হইলে, পরবর্তীতে অন্য কোন কার্যধারায় উক্ত স্বত্বাধিকারী তাহার অনুকূলে চূড়ান্ত সিদ্ধান্ত লাভ করিবার পর আইনজীবীর খরচ ও অন্যান্য ব্যয় পাইবার অধিকারী হইবেন।