১০৯। (১) যেক্ষেত্রে Customs Act, 1969 (Act IV of 1969) এর section 15 এর clause (d), (e)এবং (f) এর অধীন বাংলাদেশে পুনঃআমদানি করা নিষিদ্ধ এবং আটক ও বাজেয়াপ্তিযোগ্য কোন পণ্য আমদানি করা হয়, সেক্ষেত্রে পণ্যের বাংলাদেশে প্রবেশ বন্দরে এখতিয়ার প্রয়োগকারী শুল্ক বিভাগের কমিশনার যদি কাহারো আবেদন প্রাপ্তির পর যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করেন যে, উক্ত ট্রেডমার্ক একটি মিথ্যা ট্রেডমার্ক হিসাবে ব্যবহৃত হইতেছে, তাহা হইলে তিনি উক্ত পণ্যের আমদানিকারক বা তাহার প্রতিনিধিকে উক্ত পণ্য সংক্রান্ত দলিলাদি এবং উক্ত পণ্য প্রেরণকারী ও প্রাপকের নাম ও ঠিকানা দাখিলের নির্দেশ দিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন কমিশনারের…