১০৮। (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে- (ক) বাংলাদেশের বাহিরে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্য বা সেবা, যাহা বাংলাদেশে সরবরাহ বা আমদানি করা হয় সে সম্পর্কিত নির্দেশনা, (খ) বাংলাদেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্য বা সেবার প্রস্তুত বা উৎপাদন সম্পর্কিত নির্দেশনা, বা (গ) পণ্য বা সেবা প্রস্তুতকারী, উৎপাদনকারী বা সরবরাহকারী বা যাহাদের জন্য পণ্য বা সেবা প্রস্তুত বা উৎপাদন করা হইয়াছে তাহাদের দেশ বা স্থানের নাম সংক্রান্ত নির্দেশনা, উক্ত প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্টকৃত তারিখে, যাহা প্রজ্ঞাপন জারীর তারিখ হইতে ৩(তিন) মাসের কম হইবে না, উক্ত পণ্য বা সেবার উপর ব্যবহার…