১০৭। নিবন্ধক বা ট্রেডমার্ক রেজিস্ট্রির অন্য কোন কর্মকর্তা কোন মামলা বা কার্যধারায় পক্ষ না হইলে, উক্ত মামলা বা কার্যধারায় তাহার হেফাজতে রক্ষিত নিবন্ধন বহি বা অন্য কোন দলিল, যাহার বিষয়বস্তু এই আইনের অধীন জারীকৃত প্রত্যয়িত কপি দ্বারা প্রমাণ করা যায়, পেশ করিতে বাধ্য করা যাইবে না, অথবা আদালত কর্তৃক বিশেষ কোন কারণে আদিষ্ট না হইলে, উক্ত দলিলে অন্তর্ভুক্ত বিষয়বস্তু প্রমাণ করিবার জন্য সাক্ষী হিসাবে হাজির হইতে বাধ্য করা যাইবে না।