১০৬। (১) ধারা ১১৬(১) এ উল্লেখিত নিবন্ধন বহি বা কোন দলিলের এন্ট্রির ছাপানো বা লিখিত অনুলিপি, নিবন্ধক কর্তৃক সত্যায়িত এবং ট্রেডমার্ক রেজিস্ট্রি কর্তৃক মোহরাঙ্কিত হইলে, উহা এই আইনের অধীন দায়েরকৃত বা গৃহীত সকল মামলা বা কার্যধারায় সাক্ষ্য হিসাবে গৃহীত হইবে। (২) এই আইন বা বিধি দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হইয়া নিবন্ধক কর্তৃক প্রত্যয়িত কোন এন্ট্রি বা বিষয়, উহাতে অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে চূড়ান্ত প্রমাণ বলিয়া গণ্য হইবে।