১০৫। (১) এই আইনের সপ্তম অধ্যায় বা ধারা ১০০ এর অধীন কোন মামলায় বা আপীলে কোন ট্রেডমার্কের নিবন্ধিত ব্যবহারকারী পক্ষভুক্ত না হইলে, উক্ত ব্যবহারকারীকে মামলায় বা আপীলে পক্ষভুক্ত করিতে হইবে। (২) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন নিবন্ধিত ব্যবহারকারীকে উপ-ধারা (১) অনুযায়ী মামলা বা আপীলে পক্ষভুক্ত করা হইলে, তিনি মামলার কোন খরচ প্রদান করিতে বাধ্য থাকিবেন না, যদি তিনি উক্ত মামলা বা আপীলের কার্যধারায় হাজিরা দেন এবং অংশগ্রহণ করেন।