১০৩। (১) নিবন্ধন বহি পরিবর্তন বা সংশোধনসহ প্রতিকারের দাবি বা ট্রেডমার্ক নিবন্ধন সম্পর্কিত মামলায় নিবন্ধকের আদালতে হাজির হইবার এবং শুনানীর অধিকার থাকিবে। (২) ট্রেডমার্ক নিবন্ধন সম্পর্কিত আবেদনের বিষয়ে নিবন্ধক কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপীল করা হইলে, নিম্নবর্ণিত ক্ষেত্রে নিবন্ধকের উপস্থিত থাকিবার এবং শুনানীর অধিকার থাকিবে- (ক) যেক্ষেত্রে আপীলের বিরোধিতা করা হয় নাই এবং যাহা সংশোধন, পরিমার্জন, শর্ত অথবা সীমাবদ্ধতা সাপেক্ষে, নিবন্ধক কর্তৃক প্রত্যাখ্যাত বা গৃহীত হইয়াছে; এবং (খ) যেক্ষেত্রে আপীলের বিরোধিতা করা হইয়াছে এবং জনস্বার্থে তাহার উপস্থিতি প্রয়োজন রহিয়াছে বলিয়া তিনি মনে…