১০২। (১) যেক্ষেত্রে ট্রেডমার্ক লঙ্ঘনজনিত মামলায় বিবাদী যুক্তি দেখান যে, বাদীর ট্রেডমার্ক অবৈধ বা বাদী বিবাদীর ট্রেডমার্ক নিবন্ধনের অবৈধতা সম্পর্কে যুক্তি প্রদর্শন করেন, সেক্ষেত্রে মামলা পরিচালনাকারী আদালত, অতঃপর উক্ত আদালত বলিয়া উল্লিখিত- (ক) বাদী বা বিবাদীর ট্রেডমার্ক সম্পর্কিত বিষয়ে নিবন্ধন বহিতে সংশোধনের নিমিত্ত হাইকোর্ট বিভাগে বা নিবন্ধকের নিকট কোন মামলা বিচারাধীন থাকিলে, অনুরূপ মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, মামলা স্থগিত ঘোষণা করিতে পারিবেন; (খ) অনুরূপ কোন মামলা বিচারাধীন না থাকিলে এবং নিবন্ধকের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, বাদী বা বিবাদীর ট্রেডমার্ক নিবন্ধনের…