১০০। (১) এই আইনের অধীন সরকার কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্ত বা জারীকৃত আদেশ বা নির্দেশনা এবং উক্ত সিদ্ধান্ত, আদেশ বা নির্দেশনা কার্যকর করিবার উদ্দেশ্যে নিবন্ধক কর্তৃক কৃত কোন কার্য বা প্রদত্ত কোন আদেশের বিরুদ্ধে আপীল করা যাইবে না। (২) উপ-ধারা (১) বা এই আইনে সুস্পষ্টভাবে ভিন্নরূপ কোন বিধান না থাকিলে, এই আইনের অধীন বা বিধি অনুযায়ী নিবন্ধক কর্তৃক প্রদত্ত কোন আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে নির্ধারিত সময়ের মধ্যে আপীল করা যাইবে। (৩) উক্তরূপ আপীল নির্ধারিত পদ্ধতিতে দাখিল করিতে হইবে। (৪) এই ধারার অধীন আপীল নিষ্পত্তির ক্ষেত্রে, নিবন্ধক যেরূপ আদেশ দিতে পারিতেন, হাইকোর্ট বিভাগও সেরূপ আদেশ…