১০। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, ভিন্ন কোন স্বত্বাধিকারীর নামে কোন পণ্য বা সেবা অথবা, পণ্য বা সেবার বর্ণনা নিবন্ধিত থাকিলে, উক্তরূপ পণ্য বা সেবা অথবা পণ্য বা সেবার বর্ণনার অনুরূপ বা প্রতারণামূলকভাবে সাদৃশ্যপূর্ণ কোন মার্ক নিবন্ধন করা যাইবে না। (২) সৎ উদ্দেশ্যে যুগপৎ ব্যবহার বা অন্য কোন বিশেষ কারণে একই পণ্য বা সেবা অথবা একই বর্ণনার পণ্য বা সেবা প্রায় সাদৃশ্যপূর্ণ হইলেও উক্ত বিষয়ে কোন ট্রেডমার্ক একাধিক স্বত্বাধিকারীর নামে নিবন্ধন করা প্রয়োজন বিবেচনায় নিবন্ধক, উপযুক্ত শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে, একাধিক স্বত্বাধিকারীর নামে কোন ট্রেডমার্ক নিবন্ধনের অনুমতি দিতে পারিবেন। (৩) একই পণ্য বা সেবা…