৩৮। (১) সিন্ডিকেট, মঞ্জুরি কমিশন ও অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে এবং সরকারের অনুমোদনক্রমে বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যেকোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন; (খ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট অর্জনের যোগ্যতার শর্তাবলি নির্ধারণ; (গ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান এবং পরীক্ষা পরিচালনা পদ্ধতি নির্ধারণ; (ঘ) শিক্ষা…