৩৭। (১) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সুপারিশক্রমে এবং আচার্যের অনুমোদন সাপেক্ষে এই আইনের সহিত সঙ্গতিপূর্ণ সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যেকোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) উপউপাচার্যগণের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (গ) কোষাধ্যক্ষের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ঘ) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ইউনিট, বিভাগ, ইনস্টিটিউট, বিজনেস ইনকিউবেটর, গবেষণা কেন্দ্র, সম্প্রসারণ কেন্দ্র এবং বহিরঙ্গন কার্যক্রম কেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ সাধন ও রক্ষণাবেক্ষণ এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টিসহ মেধাস্বত্ব সংক্রান্ত বিধান নির্ধারণ;…