১১। (১) উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক প্রধান নির্বাহী হইবেন। (২) উপাচার্য তাঁহার দায়িত্ব পালনে আচার্যের নিকট দায়বদ্ধ থাকিবেন। (৩) উপাচার্য এই আইন, মঞ্জুরি কমিশন আদেশ, সংবিধি এবং বিধি অনুযায়ী তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবেন এবং এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। (৪) উপাচার্য ধারা ৫ এ উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের কার্যাবলি বাস্তবায়নের জন্য আইন, সংবিধি, বিধি, প্রবিধান বা মঞ্জুরি কমিশন আদেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন। (৫) উপাচার্য বিশ্ববিদ্যালয়ের যেকোনো কর্তৃপক্ষের সভায় উপস্থিত থাকিতে এবং ইহার কার্যাবলিতে অংশগ্রহণ করিতে পারিবেন, তবে তিনি উহার সদস্য না হইলে…