২৮। (১) কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হইবার সঙ্গে সঙ্গে জ্বালানি নিরীক্ষণ সেল, অতঃপর বিলুপ্ত সেল বলিয়া উল্লিখিত বিলুপ্ত হইবে। (২) বিলুপ্ত সেল এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, ঋণ, দায় ও দায়িত্ব, সুবিধা এবং স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংক স্থিতি, সংরক্ষিত সঞ্চিত তহবিল, বিনিয়োগ এবং অন্য সকল অধিকার এবং এইরূপ সম্পত্তিতে অথবা উহা হইতে উদ্ভূত অন্যান্য সকল স্বার্থ ও অধিকার এবং সকল বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং অন্য সকল দলিল-দস্তাবেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরিত হইবে এবং ন্যস্ত থাকিবে। (৩) বিলুপ্ত সেল কর্তৃক কৃত কোন কার্য, গৃহীত কোন ব্যবস্থা, প্রদত্ত কোন আদেশ, জারীকৃত বিজ্ঞপ্তি এই আইনের অধীন…