২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’অ-নবায়নযোগ্য জ্বালানি’’ অর্থ প্রাকৃতিক গ্যাস, কয়লা, পিট কয়লা, খনিজ তেল, অন্যান্য জীবাশ্ম-জ্বালানি, বিদ্যুৎ ও আনবিক শক্তি হইতে প্রাপ্ত শক্তি এবং সরকার কর্তৃক সময় সময় সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা অ-নবায়নযোগ্য জ্বালানি হিসাবে ঘোষিত অন্য কোন উৎস হইতে প্রাপ্ত জ্বালীনি ও শক্তি; (২) ’’কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ; (৩) ’’ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (সিডিএম)’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধিতে বর্ণিত ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম; (৪) ’’চেয়ারম্যান’’ অর্থ পরিচালনা পর্ষদের…