১৯। (১) টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ তহবিল নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে। (২) তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরী; (খ) সরকারের নিকট হইতে গৃহীত ঋণ; (গ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মঞ্জুরী; (ঘ) অন্য কোন উৎস হইতে গৃহীত ঋণ বা মঞ্জুরী; (ঙ) সিডিএম বা অনুরূপ অন্য কোন কার্যক্রমের আওতায় বাস্তবায়িত প্রকল্প হইতে প্রাপ্ত অর্থ; (চ) কোন পরামর্শ সেবা প্রদানের জন্য আহরিত অর্থ; (ছ) এই আইনের অধীন সম্পাদিত কাজের জন্য আরোপিত ফি হইতে প্রাপ্ত অর্থ; এবং (জ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) তহবিলের অর্থ কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে…