১৬। (১) কর্তৃপক্ষ ইহার কার্যবলী সম্পাদনের লক্ষ্যে যে কোন ব্যক্তি বা সংস্থার সহিত চুক্তি সম্পাদন করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, কোন বিদেশী সরকার বা আন্তর্জাতিক সংস্থার সহিত চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমোদন গ্রহণ করিতে হইবে। (২) এইরূপ চুক্তি কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন সার্বক্ষণিক সদস্য বা কর্মকর্তা স্বাক্ষর করিতে পারিবেন।