১৩। (১) কর্তৃপক্ষের একজন সচিব থাকিবেন, যিনি সরকারের উপ-সচিব পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ একজন কর্মকর্তা হইবেন এবং তিনি সরকার কর্তৃক নির্দিষ্ট শর্তে নিযুক্ত হইবেন। (২) সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে, কর্তৃপক্ষ উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারি নিয়োগ করিতে পারিবে এবং উক্ত কর্মকর্তা ও কর্মচারির চাকুরির শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।