১০। (১) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, পরিচালনা পর্ষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) পরিচালনা পর্ষদের সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রতি ৩ (তিন) মাসে পরিচালনা পর্ষদের অন্যুন একটি সভা অনুষ্ঠিত হইবে। (৩) পরিচালনা পর্ষদের সকল সভা চেয়ারম্যান এর সভাপতিত্বে এবং তাহার অনুপস্থিতিতে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৪) পরিচালনা পর্ষদের সভার কোরাম গঠনের জন্য উহার চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যার অর্ধেকের বেশী সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। (৫) পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপিত…