১। (১) এই আইন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে। *এস, আর, ও নং ৭৭-আইন/২০১৪, তারিখ: ১৪ মে, ২০১৪ ইং দ্বারা ৭ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ মোতাবেক ২১ মে, ২০১৪ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।