ধারাঃ ৯। একবার তামাদির মেয়াদ অতিবাহিত হইতে আরম্ভ হইলে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতার দ্বারা তাহা বন্ধ হইবে না। তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত থাকিবে, ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মামলার মেয়াদ অতিবাহিত হওয়া স্থগিত থাকিবে। একবার তামাদির মেয়াদ উত্তীর্ণ হইতে শুরু হইলে তৎপরবর্তী মামলা দায়েরের কোনো অযোগ্যতা বা অক্ষমতা উহা রোধ করিতে পারিবে না। তামাদি আইনের বিধান একটা চলমান প্রতিবন্ধকতা। তামাদি শুরু হইলে তাহা চলিতে থাকিবে। যাহার বিরুদ্ধে প্রতিকার প্রার্থণা করা হইবে, সেই বিবাদী যদি বাদীর দাবী স্বীকার না করিয়া থাকে, তাহা হইলে অন্য কোনো অজুহাতে…