ধারাঃ ৭। যেইক্ষেত্রে কতিপয় ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করিবার অথবা ডিক্রী জারির জন্য দরখাস্ত দাখিল করিবার অধিকারী এবং তাহাদের একজন উপরোক্ত প্রকারের অপারগতা এবং তাহার সম্মতি ছাড়াই দায়মুক্ত করা চলে, সেই ক্ষেত্রে তাহাদের সকলের প্রতিকূলেই তামাদির মেয়াদ অতিবাহিত হইতে থাকিবে। কিন্তু যেইক্ষেত্রে অনুরূপভাবে দায়মুক্ত করিবার যোগ্যতা অর্জন নাকরা পর্যন্ত অথবা উপরোক্ত অপারগতার অবসান না হওয়া পর্যন্ত তাহাদের কাহারও প্রতিকূলে তামাদির মেয়াদ অতিবাহিত হইবে না। উদাহরণ: (ক) ‘ক’ একটা ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়। খ, গ ও ঘ সেই ফার্মের অংশীদার। খ উম্মাদ এবং গ নাবালক। খ এবং গ-এর সম্মতি ছাড়াই ঘ দেনাদার ‘ক’ কে…