ধারাঃ ৩। অত্র আইনের ৪ হইতে ২৫ ধারার উভয় ধারাসহ সাপেক্ষে প্রথম তফসিলে এতদুদ্দেশ্যে নির্ধারিত তামাদি মেয়াদ উত্তীর্ণ হইবার পর মামলা, আপিল বা দরখাস্ত রুজু, দায়ের বা দাখিল করা হইলে বিবাদীপক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে, তারপরও উক্ত মামলা, আপিল বা দরখাস্ত খারিজ বলিয়া বিবেচিত হইবে। ব্যাখ্যাঃ সাধারণত উপযুক্ত কর্মচারির নিকট আরজি উপস্থিত করিলে, নিঃস্ব হইলে, নিঃস্বভাবে মামলা করিবার অনুমতির জন্য দরখাস্ত করিলে এবং আদালত, যেইখানে কোম্পানি গুটাইয়া ফেলিতেছে; সেইখানে কোম্পানির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে দাবিদার সরকারী অবসায়কের নিকট দাবি প্রেরণ করিলে মামলা দায়ের করা হয়।