ধারাঃ ২৮। কোনো সম্পত্তি দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করিবার ব্যাপারে এই আইনে যেই মেয়াদ নির্ধারিত করিয়া দেওয়া হইয়াছে, তাহা উত্তীর্ণ হইবার পর সেই সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হইয়া যাইবে। বিরুদ্ধ-দখলের মাধ্যমে একটা সম্পত্তি বৈধ স্বত্ব অর্জিত হইতে পারে। বিরুদ্ধ উপাদানগুলি হইলো: (১) বাদীর বৈধ স্বত্ব ও অধিকারের উপর ‘বিরুদ্ধ-দখল’ প্রতিষ্ঠিত হইতে হইবে। (২) বাদীর সম্পত্তিটি অবশ্যই বিবাদীর দখলে থাকিতে হইবে। (৩) জবর-দখলজনিত কারণে বেদখল সংঘটিত হইতে হইবে। বেআইনীভাবে দখল বা জবর-দখল সংঘটিত না হইলে, ‘বিরুদ্ধ দখল’ প্রতিষ্ঠিত হইবে না। (৪) বিবাদীর জবর-দখল অবশ্য বাদীর প্রতিকূলে হইতে হইবে। (৫) জবর-দখল…