ধারাঃ ২৭। যেইক্ষেত্রে কোনো জমি বা পানির সুখাধিকার কোনো জীবনস্বত্ব বা তিন বৎসরের অধিক কালের মঞ্জুরকৃত স্বত্ববলে প্রাপ্ত হইয়াছে, বা ভোগ করা গিয়াছে, সেইক্ষেত্রে উক্ত স্বত্ব বাতিল হইবার পরবর্তী তিন বৎসরের মধ্যে যদি স্বত্ব লাভের অধিকারী ব্যক্তি অনুরূপ জমি বা পানি সম্পর্কে উক্তরূপ দাবির বিরোধিতা করে, তবে বিশ বৎসর গণনা করিবার সময় উপরোক্ত জীবনস্বত্ব বামঞ্জুরী বহাল থাকাকালে সুখাধিকার যতদিন ভোগ করা গিয়াছে, বিশ বৎসর হইতে সেই সময় বাদ দিয়া গণনা করিতে হইবে। উদাহরণ: ক-একটা মামলা দায়ের করিয়া খ-এর জমির উপর তাহার পথ চলার অধিকার ঘোষণা প্রার্থণা করে। ক প্রমাণ করিয়া থকে যে, সে পঁচিশ বৎসর যাবত এই অধিকার ভোগ…