ধারাঃ ২৫। এই আইনের উদ্দেশ্য সাধনকল্পে যাবতীয় দলিল গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে প্রণীত বলিয়া বিবেচিত হইবে। উদাহরণ: (ক) জনৈক হিন্দু একটা অঙ্গীকার পত্রে স্থানীয় বর্ষপঞ্জী অনুসারে তারিখ উল্লেখ করে। অংগীকারপত্রটি ঐ তারিখ হইতে চার মাস পর পরিশোধযোগ্য। এক্ষণে এই অংগীকারপত্রের দরুন মামলা দায়ের করিতে হইলে গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে ঐ তারিখ হইতে চার মাস অতিবাহিত হইবার পর হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে। (খ) জনৈক হিন্দু এক বৎসরের মধ্যে টাকা পরিশোধের শর্তে একটা মুচলেকা দেয় এবং তাহাতেস্থানীয় বর্ষপঞ্জী অনুসারে তারিখ উল্লেখ করে, এক্ষণে মুচলেকার দরুন মামলা দায়ের করিতে হইলে গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে…