ধারাঃ ২৪। যেই কার্যের দ্বারা বাস্তবিক পক্ষে কোনো নির্দিষ্ট ক্ষতি সাধিত না হইলে কোনো মামলার কারণ উদ্ভুত হয় না, তদ্রূপ কার্যের দরূন ক্ষতিপূরণের মামলার জন্য যখন ক্ষতি হয়, তখন হইতে তামাদির মেয়াদ গণনা করিতে হইবে। উদাহরনঃ ‘ক’ একটা জমির উপরিভাগের মালিক। ‘খ’ ঐ জমির ভূ-গর্ভের মালিক। উপরিভাগের তাৎক্ষণিক স্পষ্ট কোনো ক্ষতি না করিয়া ভূ-গর্ভ হইতে কয়লা খনন ও উত্তোলন করে। কিন্তু অবশেষে জমিটির উপরিভাগ ধ্বসিয়া পড়ে। এইক্ষেত্রে ‘ক’ কর্তৃক ‘খ’-এর বিরুদ্ধে মামলা দায়ের তামাদির মেয়াদ ধ্বসিয়া পড়ার সময় হইতে শুরু হইবে।