ধারাঃ ২। বিষয়বস্তু বা প্রসঙ্গের বিপরীত না হইলে এই আইনের নিম্নলিখিত শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা নিম্নরূপঅর্থ বুঝাইবে; যথা: ১। “দরখাস্তকারী” বলিতে যেই ব্যক্তির নিকট হইতে বা যাহার মাধ্যমে দরখাস্তকারী তাহার দরখাস্ত করিবার অধিকার লাভ করিয়া থাকে, সেই ব্যক্তিকে বুঝায়। ২। “বিনিময় পত্র” বলিতে হুণ্ডী এবং চেক বুঝায়। ৩। “মুচলেকা” বলিতে এমন কোনো দলিল বুঝায়, যাহা দ্বারা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অর্থাৎ প্রদানের জন্য নিজেকে এই শর্তে বাধ্য করিয়া থাকে যে, নির্দিষ্ট কোনো কাজ সম্পাদিত হইলে বা না হইলে উক্ত বাধ্যবাধকতা বাতিল হইয়া যাইবে। ৪। “বিবাদী” বলিতে যেই ব্যক্তির নিকট হইতে বা যাহার মাধ্যমে…